জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

Dec 27, 2025 - 00:29
 0  16
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

বিনা ডেস্ক 

জাতির বীর শহীদ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরআগে বিএনপির পক্ষ থেকে নিয়ম মেনে বিকেলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি শীর্ষ নেতারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর)  রাত ১০ টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদদের স্মরণে প্রবেশ করেন তিনি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের স্মরণ করেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করে।

ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সজাগ অবস্থান নিয়েছেন স্মৃতিসৌধ প্রাঙ্গণ জুড়ে ।

এসময় উপস্থিত ছিলেন - স্থানী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক  ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে শুক্রবার এদিন বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow