জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগ এর ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময় পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড: ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা যথাসময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত,পরীক্ষার্থীদের নতুন সংশোধিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ।
What's Your Reaction?