চোট নিয়ে মাঠ ছাড়লেন এমবাপ্পে
৭৭ মিনিটে হঠাৎ করেই চোট পেয়ে মাঠ ছাড়ে এমবাপ্পে।মাঠ ছাড়ার আগেই গোল করেন এমবাপ্পে । মাঠ থেকে তাঁর এই বিদায় ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের জন্ম দেয়।এমবাপ্পের চোট কতটা গুরুতর।নিজের চোটের পরিস্থিতি নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি। সেই সময় শেষ কয়েক মিনিট খেলার জন্য জেপি আমার চেয়ে ভালো অবস্থায় ছিল।’
মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে জয়ের পথ দেখিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে সতীর্থ উসমান দেম্বেলেকে দিয়ে করিয়েছেন দলের দ্বিতীয় গোলটি।মরক্কোকে ২–০ গোলে হারিয়েছে এমবাপ্পে দল। এমবাপ্পে–দেম্বেলেদের অবিশ্বাস্য ফ্রান্সকে থামাবে কে।
ফরাসি অধিনায়কের পুরো মনোযোগ এখন পরবর্তী সেমিফাইনাল ম্যাচে। আজ রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। হাই ভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই ১৪ জুলাই সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স।
তার আগে মরক্কোকে ২–০ গোলে হারানোর পর দলের দুর্দান্ত সাফল্যের রহস্য নিয়ে এমবাপ্পে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়—জয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’
সেমিফাইনালের সেই কঠিন লড়াই নিয়ে প্রতিপক্ষকে যেন হুমকিও দিয়ে রেখেছেন এমবাপ্পে, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এত দিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’
What's Your Reaction?