চেহারা নিয়ে সমালোচনা জবাবে যা বললেন ক্যাটরিনা

Sep 19, 2026 - 19:01
 0  2
চেহারা নিয়ে সমালোচনা জবাবে যা বললেন ক্যাটরিনা

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পরিবর্তিত চেহারা সামনে আসে। মা হওয়ার পর থেকেই এই অভিনেত্রীর চেহারা ও শারীরিক গঠনে এসেছে পরিবর্তন। তার পরিবর্তিত চেহারা নিয়ে নেটিজেনদের একাংশ সমালোচনা করেছেন। এবার সেই সমালোচনার জবাব দেন এ অভিনেত্রী।

বিষয়টি নিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। এবার ক্যাটরিনার পক্ষ থেকেও মিলল মন্তব্য। তবে তিনি সরাসরি সমালোচনার জবাব দেননি। বরং তার চেহারার পরিবর্তন এবং ত্বকের যত্ন নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন।

হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’

এখন ক্যাটরিনার সৌন্দর্যচিন্তাতেও এসেছে পরিবর্তন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনিও গৎবাঁধা কিছু চিন্তায় আবদ্ধ ছিলেন। অভিনেত্রী বলেন, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’

ক্যাটরিনার কথায় স্পষ্ট, তিনি এখন শুধুই বাইরের চেহারা নিয়ে ভাবিত নন। বরং মন থেকে তিনি কতটা প্রশান্ত আছেন, সেটাই মুখ্য।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর ২০২৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।