গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Sep 3, 2025 - 12:05
Sep 3, 2025 - 12:55
 0  29
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিনা ডেস্ক 

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর আক্কাস মার্কেট এলাকায় পৌছায়। এসময় রেলক্রসিং অতিক্রম করতে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকটিতে মাটি বহন করা হতো। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।