গাজা নিয়ে পোস্ট করায় চাকরি গেল সাংবাদিকের, প্রতিষ্ঠানকে জরিমানা 

Sep 24, 2025 - 14:13
Sep 24, 2025 - 14:13
 0  7
গাজা নিয়ে পোস্ট করায় চাকরি গেল সাংবাদিকের, প্রতিষ্ঠানকে জরিমানা 

বিশ্ব ডেস্ক 

গাজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় অ্যান্টোইনেট লাতুফ নামে এক সাংবাদিককে বরখাস্ত করে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনক (এবিসি)। চাকুরীচ্যুত সাংবাদিক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে পোস্ট করেছিলেন। 

এ ঘটনায় সম্প্রচার মাধ্যমটিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন আদালত, বাংলাদেশি মুদ্রামানে যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি। 

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিং শোর উপস্থাপক হিসেবে যোগদান করেন লাতুফ। কিন্তু মাত্র তিন দিন কাজ করার পর, মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ-এর একটি পোস্ট শেয়ার করায় তাকে সরিয়ে দেওয়া হয়।
ওই পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ফিলিস্তিনিদের অনাহারে রাখার অভিযোগ ছিল, যা ইসরায়েল অস্বীকার করে আসছে।

বুধবার বিচারক ড্যারিল রঙ্গিয়াহ জানান, লাতুফকে পোস্ট না করার কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব ছিল বলে আদালতের পর্যবেক্ষণ।

লাতুফকে আগেই ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে এবিসি।

এবার তাদেরকে অতিরিক্ত ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে যাতে, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এমন আচরণ না করে। ২৮ দিনের মধ্যে লাতুফকে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি ড্যারিল রাঙ্গিয়াহ বলেছেন, এবিসি যাতে তার শিক্ষা গ্রহণ করে, তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত অর্থ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আদালতের নির্দেশে সম্প্রচারক লাতুফের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।