গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশুর নাম প্রকাশ

Jul 30, 2025 - 21:21
Jul 30, 2025 - 21:37
 0  24
গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশুর নাম প্রকাশ

বিশ্ব ডেস্ক 

ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে। আর সেসব শিশুর তালিকা করে নাম প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ হাজার ৫৯২ জন শিশু নিহতের তথ্য তারা পেয়েছে। এদের মধ্যে অন্তত ৯৫৩ জন ছিল এক বছরের কম বয়সী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। আরও অন্তত ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছে। সেই সঙ্গে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।