গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন :অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী

Jul 20, 2026 - 19:32
 0  10
গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন :অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী

ঝিনাইদহ জেলা পরিষদের অনুষ্ঠানে বৃক্ষরোপণ শেষে মাদকবিরোধী বক্তব্য দেন নিপুন রায় চৌধুরী এমপি। গত ১৭ বছরে দেশের সংসদ সদস্য ও মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সোমবার (২০ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিপুন রায় চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। সেই জায়গা থেকে ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।’

মাদকবিরোধী জনমত তৈরিতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদে বয়ানের সময় ইমাম সাহেবদের এবং মন্দিরে পুরোহিতদের সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে। তবে শুধু আইন প্রয়োগ বা সচেতনতা দিয়ে মাদকের বিস্তার রোধ সম্ভব নয়; এর জন্য তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ এবং জেলা পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।