গণপূর্ত অধিদফতরের গতি বাড়াতে ৪ নির্দেশনা

Jul 27, 2025 - 15:49
Jul 27, 2025 - 15:50
 0  18
গণপূর্ত অধিদফতরের গতি বাড়াতে ৪ নির্দেশনা

বিনা ডেস্ক  

গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বাড়াতে ৪ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
আজ রোববার (২৭ জুলাই) এই আদেশ জারি করা হয়।


আদেশে বলা হয়, গণপূর্ত অধিদফতরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রিকরণের লক্ষ্যে নিচের আদেশ জারি করা হলো:

১. গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী ৬ষ্ঠ-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।
২. জোন পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১০-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (জোনের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।
৩. সার্কেল পর্যায়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (সার্কেলের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে। 
৪. বিভাগ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ১৭-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের (বিভাগের আওতাধীন এলাকায়) বদলি/পদায়নের দায়িত্ব পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।