খুবিতে ইভনিং এমবিএতে ভর্তির সুযোগ

Jul 28, 2026 - 18:34
Jul 28, 2026 - 18:34
 0  11
খুবিতে ইভনিং এমবিএতে ভর্তির সুযোগ

র্কম জীবনের গতি বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা অর্জন এবং চাকরির পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে( খুবি ) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ইভনিং এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি চলছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় ব্যাচে ভর্তির  কার্যক্রম শুরু হয়েছে। কর্মজীবী ,পেশাজীবীদের ব্যাংকিং, করপোরেট ও বিভিন্ন ব্যবসায়িক খাতে শীর্ষ নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে সাজানো এ প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।


আগামী ৩০ জুলাই  মধ্যে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধীনে এই বিশেষ কার্যক্রমে পেশাজীবী ও শিক্ষার্থীদের বিশ্বমানের ব্যবসায় শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।


খুলনা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ প্রোগ্রামের সর্বমোট আসন ৪৫। এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সুবিধার্থে অতিরিক্ত ৫টি সংরক্ষিত আসন রাখা হয়েছে। পেশাগত ব্যস্ততার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচি রাখা হয়েছে সপ্তাহের কাজের দিনগুলোতে সন্ধ্যার সময়। প্রোগ্রামটিতে মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) এবং সাপ্লাই চেইনিং ম্যানেজমেন্টের (এসসিএম) মতো যুগোপযোগী বিষয়ে বিশেষায়িত শিক্ষার চমৎকার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত,৩০ জুলাই  পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।  যোগ্য প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে অবস্থিত ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধীনে এই পরীক্ষার প্রক্রিয়া পরিচালিত হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য, বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইট থেকে জানা যাবে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।