কেমন আছেন অপু বিশ্বাস দুর্যোগের মধ্যে নেপালে

কেমন আছেন অপু বিশ্বাস দুর্যোগের মধ্যে নেপালে

Aug 27, 2026 - 23:57
Sep 4, 2026 - 02:52
 0  13
কেমন আছেন অপু বিশ্বাস দুর্যোগের মধ্যে নেপালে

ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ‘শিকার’ সিনেমার শুটিংয়ে দুর্যোগের মধ্যে নেপালে আটকা পড়েছেন। নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছে ও সুস্থ আছেন। নেপালের যে এলাকায় দুর্যোগ হয়েছে, সেটি তাঁদের অবস্থান থেকে অনেক দূরে বলেও জানান তিনি।

এর আগে এক ফেসবুক পোস্ট অপু বিশ্বাস লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। ’

নেপালে তাঁদের শুটিংয়ের পরিস্থিতি জানিয়ে অপু বলেন, পাহাড়ে তাঁদের শুটিং পরশু শেষ হয়েছে। বর্তমানে ইনডোরে দৃশ্যধারণ চলছে। আজ তাঁরা কাঠমান্ডু যাবেন এবং আগামীকাল তাঁদের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

চলতি মাসের শুরুতে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু। ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়সহ আরও অনেকে নেপালে আটকা পড়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।