কীটনাশকযুক্ত সবজি চেনার সহজ উপায়

Aug 12, 2026 - 23:33
 0  14
কীটনাশকযুক্ত সবজি চেনার সহজ উপায়

বাজারের সবজি দেখতে যতই সতেজ ও চকচকে হোক, তাতে ক্ষতিকর রাসায়নিক আছে কি না তা নিয়ে অনেকেরই থাকে দুশ্চিন্তা। তবে একটু সচেতন হলেই কেনার সময় কিছু লক্ষণ দেখে কীটনাশকের ঝুঁকি এড়ানো সম্ভব।

অধিকাংশ মানুষই বাজারে গিয়ে একটু খুঁত থাকা বা পোকায় খাওয়া সবজি কিনতে চান না। অথচ কৃষি বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সবজিতেই রাসায়নিক প্রয়োগ সবচেয়ে কম হয়। এ কারণে খুব বেশি নিখুঁত সবজি না কিনে সাধারণ চেহারার সবজি কেনাই ভালো।

যারা নিয়মিত বাজার করেন লক্ষ্য করলে দেখবেন, অনেক পটল বা কাঁচা মরিচের রং অস্বাভাবিক রকমের সবুজ। এই ধরনের সবজিতে ম্যালাকাইট গ্রিন নামের মারাত্মক এক ধরনের রাসায়নিক মেশানো হয় যা শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ কারণে অতিরিক্ত উজ্জ্বল বা গাঢ় রঙের সবজি না কেনাই ভালো।

সবজিতে কীটনাশকের উপস্থিতি বোঝার আরও একটি সহজ উপায় হচ্ছে গন্ধ। যদি কোনও সবজি থেকে স্বাভাবিক গন্ধের বদলে ওষুধের মতো গন্ধ বেরোয়, তবে তা এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত স্প্রে করার ফলেই সবজির থেকে এ ধরনের গন্ধ বের হয়।

আজকাল অসময়েও বাজারে ফুলকপিসহ অন্যান্য সবজি মেলে। এ ধরনের সবজিতে কৃষকরা বাধ্য হয়ে প্রচুর রাসায়নিক ব্যবহার করেন। তাই সুস্থ থাকতে সব সময় মৌসুমি সবজি খাওয়ার অভ্যাস তৈরি করুন।

যেভাবে সবজি পরিষ্কার করবেন

শুধু পানি দিয়ে ধুলে সবজির থেকে বিষ দূর হবে না। এক গামলা পানিতে ১ চা চামচ বেকিং সোডা দিয়ে সবজিগুলো ১৫ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। বেকিং সোডা না থাকল হালকা গরম পানিতে ভিনেগার বা লবণ মিশিয়ে ধুলেও কীটনাশকের প্রভাব অনেকটা কমে যায়।

সবজি খোসা ছাড়িয়ে খেলেও পরিষ্কার করাটা জরুরি।

সবজি কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্বাভাবিক রং, গন্ধ ও মৌসুমের বিষয়টিও গুরুত্ব দিন। একটু সচেতনতা ও সঠিকভাবে পরিষ্কার করে খাওয়ার অভ্যাসই পারে খাবারকে আরও নিরাপদ করতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।