কাঁধখোলা সাদা পোশাকে সাদিয়া আয়মান, ভাইরাল একঝাঁক ছবি

Oct 11, 2026 - 16:51
Oct 11, 2026 - 16:52
 0  1
কাঁধখোলা সাদা পোশাকে সাদিয়া আয়মান, ভাইরাল একঝাঁক ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামারাস লুকে দর্শকের নজর কাড়েন তিনি। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা নতুন  কয়েকটি ছবিতে ভিন্ন সাজে ধরা দিলেন এই অভিনেত্রী। কাঁধখোলা সাদা পোশাক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে তার নতুন লুক নিয়ে আলোচনা চলছে ভক্তদের মধ্যে।
 
নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে রঙের হাই-ওয়েস্ট ট্রাউজারে দেখা গেছে। খোলা চুল, হাতে মানানসই ব্যাগ সব মিলিয়ে ফ্যাশনেবল সাজে ধরা দিয়েছেন তিনি।
 
চেনা সাজের বাইরে এই লুকে সাদিয়ার উপস্থিতি পেয়েছে ভিন্ন মাত্রা। তার পোশাক ও স্টাইলের সমন্বয় ছবিগুলোকে দিয়েছে আলাদা আবেদন। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের অনেকে মন্তব্যের ঘরে অভিনেত্রীর সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করছেন।
 
নতুন লুকের সঙ্গে মানানসই ক্যাপশনও দিয়েছেন সাদিয়া। লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’। বাংলায় যার অর্থ, ‘জীবনটা যেন ফ্যাশনের রানওয়ে, আর আমি তুলে ধরছি একের পর এক স্টাইলিশ লুক।’ 
 
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের ফ্যাশন-সচেতন উপস্থিতির মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সাদিয়া আয়মান। এবারের ছবিগুলোতেও তার সাজ ও স্টাইলের ভিন্নতা নজর কেড়েছে অনুরাগীদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।