ওয়ানডে অধিনায়ক হয়ে যে লক্ষ্যের কথা বললেন মিরাজ

Jun 13, 2025 - 16:48
Jun 13, 2025 - 16:59
 0  27
ওয়ানডে অধিনায়ক হয়ে যে লক্ষ্যের কথা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক। বিনা
আচমকা বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন করে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আগামী এক বছরের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব সামলাবেন মিরাজ।

দায়িত্ব পাওয়ার একদিন পরই আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেন মিরাজ। মিরপুরে প্রথম দিনেই জানান নিজের লক্ষ্যের কথা। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে মিরাজের অধিনায়কত্বের যাত্রা। 

মিরাজ এ সময়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, 'ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পরর্ট্যান্ট। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর। ১ বছরের ভেতর সবকিছু সেট করতে হবে।'

মিরাজ অবশ্য এর আগেও চারটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যদিও সেটি ছিল সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। মিরাজ অবশ্য দলের ক্রিকেটারদের নিয়ে সর্বোচ্চ আশাবাদী। নিশ্চিত করে জানালেন দলে কোনো প্রতিভার ঘাটতি দেখছেন না তিনি।

দলের ওপর আস্থার কথা জানিয়ে এরপর মিরাজ বলেন, 'আমি এই দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।