এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টুয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, সহ–অধিনায়ক তাওহিদ হৃদয়।
লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
দলে নতুন চমক হিসাবে এসেছে নাজমুল হোসেন শান্ত দীর্ঘ সময়পর দলে ফিরলেন তিনি। ২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি সর্বশেষ টি–টুয়েন্টি খেলেছিলেন।
এশিয়ান গেমসে ছেলেদের ইভেন্টে ১০টি দল অংশ নেবে। তবে বাংলাদেশ খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ
What's Your Reaction?