আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

Aug 31, 2026 - 14:46
 0  12
আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

২০২৬ সালের নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ২৮ আগস্ট ২০২৬। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে এই আসরের পর্দা উঠেছে। ২৮ আগস্ট শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ আজ মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

এখন পযর্ন্ত ইন্দোনেশিয়া ৭৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে একটি দলের জয় ৫৭টি। আজ নারী এশিয়া কাপে সেই দলটি যাদের বিপক্ষে খেলবে, সেই দলটিরও এই সংস্করণে জয় ৫৭টি। তবে দ্বিতীয় দলটি ম্যাচ খেলেছে ১৫১টি।

পরিসংখ্যান দেখে হতাশ হলে আপনি ভুল পথে আছেন। কারন ইন্দোনেশিয়ার এশিয়া কাপে যাত্রা শুরু হবে আজ কিন্ত বাংলাদেশে ২০১৮ সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন।পরিসংখ্যান যেমনি হক এগিয়ে থাকবে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে ইন্দোনেশিয়ার নারীদের পথচলা শুরু সাত বছর আগে। ২০১৯ সালের জানুয়ারিতে থাইল্যান্ড টি-টুয়েন্টি স্ম্যাশে অভিষেক দলটির। হংকং, মিয়ানমার ও ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি অবশ্য শেষ তিন ম্যাচে হেরে যায় থাইল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।

এরপর শুধু কাছাকাছি মানের দলের বিপক্ষেই খেলা দলটি আইসিসি নারী টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২২-এ উঠে এসেছে। র‍্যাঙ্কিংয়ে দল আছে ৭৯টি। যেখানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।