অস্ট্রেলিয়ার দল দেখে নাজমুল বললেন, ‘এটা আমাদের অর্জন’

Jul 25, 2026 - 18:18
 0  13
অস্ট্রেলিয়ার দল দেখে নাজমুল বললেন, ‘এটা আমাদের অর্জন’

বাংলাদেশ যেন টেস্টে তাদের সেরা সময়টি কাটাচ্ছেন। সেরা সময়ের পুরস্কার হিসাবে তারা পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলের সাথে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলার আয়োজন করেছে বিসিবি। বাংলাদেশকে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়া তাদের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে।

নাজমুল হোসেন এসেছিলেন নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই জানিয়ে দেন, অনুষ্ঠানের বাইরের প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেবেন না। কিন্তু বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক যখন কথা বলেন, তখন খেলার প্রসঙ্গ কি এড়ানো সম্ভব?

নাজমুলও পারেননি। আগস্টে দুই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। ২৩ বছর পর খেলতে যাওয়া সিরিজটি নিয়ে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার দুই ম্যাচের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে আছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে তাঁরা নিয়মিত খেলতে পারেননি। ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেনসহ অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট ব্যাটসম্যানরাও আছেন দলে। দুই দলের শক্তি-সামর্থ্যের বড় ব্যবধান আর তুলনামূলক কম আলোচিত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘোষণাটি অনেককে চমকে দিয়েছে।

এ নিয়েই জানতে চাওয়া হয়েছিল নাজমুলের কাছে। উত্তরে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো এ রকম এর আগে আমি কখনো দেখিনি। আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। আমি বলব, দল হিসেবে এটা একটা অর্জন আমাদের।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।