অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল: বিসিবি

Jan 15, 2026 - 21:47
Sep 4, 2026 - 03:24
 0  16
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল: বিসিবি

ক্রীড়া ডেস্ক 

ক্রিকেটারদের বর্জনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।  বিসিবি (বাংলাদেশ) ক্রিকেট বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিলেও মন গলেনি ক্রিকেটারদের। পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে অনড় তারা। 

এমন অবস্থায় স্থগিত হয়ে গেল আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেয়ার পর ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow