‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন’

May 31, 2025 - 23:17
Sep 4, 2026 - 03:12
 0  23
 ‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন’

ক্রীড়া ডেস্ক 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষপদে ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরিয়ে তার স্থলে বোর্ড পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে বলেন, রদবদলের ক্ষেত্রে বিসিবি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি।  

আজ শনিবার (৩১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি আরো বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন। আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। বিসিবির নতুন সভাপতি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করেছেন।’

যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করায় সভাপতির পদ শূন্য হয়েছিল, তাই এটিকে কেউ কেউ বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। ফারুক আহমেদ নিজেও এই প্রসঙ্গ টেনেই আইসিসিতে নালিশ করেছেন।

প্রসঙ্গত, বিসিবির অন্তত আট পরিচালক ফারুক আহমেদের বিষয়ে অনাস্থা জানানোর পর গত বৃহস্পতিবার (২৯ মে) তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরে শুক্রবার (৩০ মে) আমিনুল ইসলাম বুলবুল প্রথমে কাউন্সিলর, পরে এনএসসির মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ডসভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।