৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা 

Oct 8, 2026 - 14:47
Oct 8, 2026 - 14:51
 0  2
 ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা 
ছবি: সংগৃহীত

মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর, নদ-নদী ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর।

মূলত ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। আর নিষেধাজ্ঞা চলাকালে যাতে কেউ সাগর-নদীতে নামতে না পারে সেজন্য থাকবে মৎস্য বিভাগ, বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের বিশেষ নিরাপত্তা টহল। সেই সাথে চালানো হবে অভিযান, প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এই সময়ে মাছ শিকার, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। এদিকে নিষেধাজ্ঞাকে ঘিরে সাগর-নদীতে থাকা ইলিশের জেলেরা ৭ অক্টোবর বিকেলে উঠে এসেছে।


মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেরা পাবে ২৫ কেজি করে চাল সহায়তা। এখানে নিবন্ধিত ও অনিবন্ধিত ইলিশের জেলের সংখ্যা দেড় হাজার। তবে চাল সহায়তা পাবে শুধু নিবন্ধিত সাড়ে ১১শ জেলে পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।