‘নতুন কুঁড়ি’ নিবন্ধন শুরু কাল ,১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে

Sep 30, 2026 - 15:15
 0  3
‘নতুন কুঁড়ি’ নিবন্ধন শুরু কাল ,১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে একটি জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু করার নির্দেশনা প্রদান করে। ওই বছর যাত্রা শুরু হয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র।

তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকার পর ‘নতুন কুঁড়ি-২০২৫’ পুনরায় আয়োজন করা হলে দেশব্যাপী খুবই সাড়া পড়ে এবং শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)এবার ‘নতুন কুঁড়ি-২০২৬’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতার আবেদন অনলাইনে ও অফলাইনে গ্রহণ করা হবে।
 
এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮ টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেয়ার পর শুধুমাত্র বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
 
অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান ,আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত,  হামদ-নাত ও ক্বিরাত- এই ১৮ টি বিষয়ে  ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।
 
প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ০৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ০৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।