‘আন্ধার’ টিজারেই চমক: মুক্তি অক্টোবরেই

Sep 4, 2026 - 19:07
Sep 4, 2026 - 19:09
 0  12
‘আন্ধার’ টিজারেই চমক: মুক্তি অক্টোবরেই
আলোচিত সিনেমা‘আন্ধার’। বিশেষ করে সিনেমাটির চরিত্রগুলো দর্শকদের মধ্যে তৈরি করেছিল কৌতূহল। এরপর থেকেই আন্ধার’ অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা।
 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেয়েছে ভৌতিকসিনেমা ‘আন্ধার’র টিজার।
 
১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারে ভয়ের পাশাপাশি রহস্য, মৃত্যু ও কালোজাদুর আবহ তৈরি করা হয়েছে। শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীকে ঘিরে দেখা যায় অস্বস্তিকর এক দৃশ্য। এরপর বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, অস্বস্তিকর পরিবেশ এবং কালোজাদুর বিভিন্ন আচারের দৃশ্য একের পর এক সামনে আসে।
 
টিজারে নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় ও বিপর্যস্ত এক নারীর চরিত্রে। তাকে ঘিরে থাকা চরিত্রগুলো গল্পের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
 
অন্যদিকে সিয়াম আহমেদের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি রহস্য রেখে দিয়েছে টিজার। তার চরিত্রগুলো মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছে টিজার। শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি তৈরি করেছে নতুন প্রশ্ন- সিনেমায় তার চরিত্রের আসল পরিচয় কী?
 
গাজী রাকায়েত ও চঞ্চল চৌধুরীকেও টিজারে দেখা গেছে অল্প সময়ের জন্য। তবে তাদের উপস্থিতিতেও রাখা হয়েছে রহস্যের আবহ।
 
 তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই ছিল। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। রায়হান রাফীর পরিচালনায় এতে সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।
 
টিজার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে  মুক্তি পাবে ‘আন্ধার’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।