হেনস্তার শিকার অভিনেত্রী সোহা আলি খান

Sep 15, 2025 - 13:34
Sep 4, 2026 - 02:41
 0  24
হেনস্তার শিকার অভিনেত্রী সোহা আলি খান

বিনোদন ডেস্ক 

ইতালিতে বলিউড অভিনেত্রী সোহা আলি খান এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিলো, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

একটি পডকাস্টে এসে সেই অভিজ্ঞতা জানান সোহা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানিয়েছেন, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। 

সোহা আলী খান বলেন, আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।

তিনি আরও বলেন, তার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে, যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন। তিনি বলেন, আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।