হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

Sep 23, 2026 - 20:36
Sep 23, 2026 - 20:36
 0  3
হালাল পণ্যের বাজার ধরতে বিশ্বের বৃহত্তম প্রদর্শনীতে বাংলাদেশ

মালয়েশিয়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বড় হালাল পণ্য প্রদর্শনী মেলা। প্রায় ৩৯টি দেশ এতে অংশ নিয়েছে। আয়োজনের ২১তম আসরে পণ্য প্রদর্শন করছে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান। 

 বুধবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মিটেক) প্রদর্শনীর ২২তম আসরের উদ্বোধন হয়।

এতে অংশ নিয়েছে দুই হাজারেরও বেশি প্রতিষ্ঠান। যেখানে আছে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানও । গত বুধবার থেকে শুরু হওয়া ২১তম এ আসরে ৪৫ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

‘হালাল উৎকর্ষের শীর্ষবিন্দু’ প্রতিপাদ্যে এ মেলায় প্রদর্শিত হচ্ছে খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, ইসলামিক অর্থনীতি, ফ্যাশন লাইফস্টাইল, কসমেটিকস ও মুসলিম বন্ধুসুলভ পর্যটনের নানা সেবা ও পণ্য।

এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এবং বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হল— অ্যাপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, ঘরেরবাজার, নওরিশ ফুডস লিমিটেড, প্যারাগন গ্রুপ এবং তালুকদার অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রতিষ্ঠানগুলো তাদের হালাল পণ্য প্রদর্শন করছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম বলেন, হালাল পণ্যের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ছয়টি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। হালাল সার্টিফিকেশন নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও সহযোগিতার মাধ্যমে রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে। মালয়েশিয়া বাংলাদেশের হালাল পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর একটি।

বিশ্বে হালাল খাদ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। বিশ্বের প্রায় ২৫০ কোটি মুসলিম জনগোষ্ঠীর কারণে এ বাজারের পরিধি ক্রমেই বাড়ছে। শুধু মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে হালাল খাদ্যের বাজার তৈরি হয়েছে।

মিহাজে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নেন। এ প্রদর্শনীর মাধ্যমে তারা হালাল পণ্য সংগ্রহের পাশাপাশি বাজারের চাহিদা সম্পর্কে ধারণা পান। এর ফলে নতুন বাজারে প্রবেশ ও উৎপাদন-সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।