হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

Oct 6, 2026 - 13:50
 0  3
হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

হঠাৎ করেই দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী।  তবে সেখানে কি আলোচনা হতে পারে তা জানা যায়নি।

দুই দেশের কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত নিয়েও আলোচনা করতে পারেন।

এদিকে গত কয়েকদিন ধরেই নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে সংবাদ প্রকাশ করলেও গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, ‘তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। ঢাকা আশা করে, নয়াদিল্লি তার [ত্রিবেদীর] মূল্যায়নকে যথাযথ গুরুত্ব দেবে।’ 

হুমায়ুন কবির বলেন, ‘এখানে ভারতীয় হাইকমিশনার ভালো কাজ করছেন; তিনি চেষ্টা করছেন।’ 

তিনি বলেন, ‘আশা করি, নয়াদিল্লি তার [ত্রিবেদীর] প্রতি এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে তার দেওয়া মতামত ও বিশ্লেষণের প্রতি ইতিবাচক মনোভাব দেখাবে।’     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।