স্থায়ী সুরক্ষায় আস্থা বাড়ছে পানি ও আর্দ্রতারোধী সিমেন্টে

Jul 26, 2026 - 16:16
 0  12
স্থায়ী সুরক্ষায় আস্থা বাড়ছে পানি ও আর্দ্রতারোধী সিমেন্টে

আষাঢ়-শ্রাবণের অবিরাম বর্ষণ প্রকৃতিকে সজীব ও স্নিগ্ধ করে তুললেও, বাড়ি নির্মাণকাজে তা বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে অত্যন্ত বেশি। এই সময়ে ঢালাই বা প্লাস্টার করা হলে তা স্বাভাবিক নিয়মে শুকাতে পারে না। এর ফলে কংক্রিট বা প্লাস্টারের মধ্যে আটকে থাকা আর্দ্রতা পরবর্তী সময়ে প্লাস্টার খসে পড়া, দেয়ালে স্যাঁতসেঁতে ভাব সৃষ্টি এবং ভেতরের রডে মরিচা ধরাসহ বিভিন্ন ধরনের গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

এই প্রতিকূলতা মোকাবিলায় দেশের অবকাঠামো স্থাপনা নির্মাতা, আবাসন খাত ও একক বাড়ি নির্মাতাদের জন্য আস্থার সমাধান হয়ে উঠেছে আধুনিক পানি ও আর্দ্রতারোধী সিমেন্ট। সাধারণ সিমেন্টের হাইড্রেশন প্রক্রিয়া বর্ষায় ব্যাহত হলেও বিশেষ হাইড্রোফোবিক প্রযুক্তির সিমেন্ট কংক্রিটের ভেতরের অতি ছোট ছোট ছিদ্র বন্ধ করে দেয়। ফলে বাইরে থেকে পানি বা ক্ষতিকর কেমিক্যাল ভেতরে ঢুকতে পারে না এবং রড থাকে পুরোপুরি সুরক্ষিত।

দেশের আবাসন খাতের এই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি নিয়ে এসেছে ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’। এটি বাংলাদেশের প্রথম ড্যাম্প প্রতিরোধী সিমেন্ট, যা যেকোনো স্থাপনাকে ড্যাম্পের হাত থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখছে।

এর বিশেষ ‘ওয়াটার রিপেলেন্ট ফর্মুলা’ কংক্রিটের পানি শোষণ প্রতিরোধ করে পুরো ভবনকে ওয়াটারপ্রুফ করে তোলে। এ ছাড়া এর সমন্বিত প্রযুক্তির ফর্মুলা মাত্র ৯০ দিনের মধ্যে আনুমানিক ৫,৬০০ পিএসআইয়ের অধিক শক্তিমত্তা প্রদান করে, যা সাধারণ সিমেন্টের চেয়ে বহুগুণ মজবুত ও টেকসই। বাড়ির যেসব জায়গা সরাসরি পানি ও আর্দ্রতার সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে, সেসব স্থানে ওয়াটার প্রোটেক্ট ব্যবহার করা সবচেয়ে উপযোগী।

ভিত্তি ও নিচতলা: পাইল ফাউন্ডেশন ও রিটেইনিং ওয়াল।

ওপরের অংশ: ছাদ ঢালাই ও বাইরের প্লাস্টারিং।

পানিপ্রবাহের স্থান: ওয়াটার ট্যাংক, ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার ও সুইমিংপুল।

বাড়ির ভেতরে: বাথরুম ও রান্নাঘর (কিচেন)।

বাড়ি নির্মাণ সাধারণত জীবনে একবারই করা হয়। তাই বর্ষার প্রতিকূল আবহাওয়া যেন বহু কষ্টে গড়ে তোলা স্বপ্নের ঠিকানার ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে শুরু থেকেই সচেতন থাকা প্রয়োজন। লাফার্জহোলসিম বাংলাদেশের আধুনিক প্রযুক্তির ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ব্যবহার করলে বর্ষাকালেও দুশ্চিন্তা অনেকটাই কমে। এই সিমেন্ট দীর্ঘদিন ধরে আপনার বাড়িকে শুষ্ক, নান্দনিক ও মজবুত রাখতে সহায়তা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।