স্কুল ও ক্লিনিকসহ নানা স্থাপনায় রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

Sep 8, 2026 - 21:13
Sep 8, 2026 - 21:13
 0  10
স্কুল ও ক্লিনিকসহ নানা স্থাপনায় রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

রাজধানী কিয়েভে ফের বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ১৬ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, এ ঘটনায় অন্তত ১৪টি বহুতল ভবন, একটি আবাসিক হল, স্কুল, ক্লিনিক, গুদামসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে ইউক্রেনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা ম্যাথারনোভা বলেন, ‘কিয়েভ বিস্ফোরণ ও আগুনে কাঁপছিল।
গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শান্তি উদ্যোগের অংশ হিসেবে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কিয়েভ ছাড়ার পরই হামলা আবার শুরু হয়। এর আগে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের পর তারা কিয়েভে গিয়েছিলেন।

মার্কিন দূতদের নিরাপত্তার কথা বিবেচনা করে মস্কো ও কিয়েভ উভয়ই তিন দিনের জন্য নিজেদের রাজধানীতে হামলা চালানো থেকে বিরত ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।