সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

Oct 7, 2026 - 15:42
Oct 7, 2026 - 15:43
 0  1
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য 'পতিত দোসররা' নানাভাবে তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব চেষ্টার অংশ হিসেবে কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ।


বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 রিজভী বলেন, পুলিশের ভ্যান থেকে  শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।  তারেক রহমানের সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ঘরের আশপাশে ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। ময়লা ও পচা পানি জমতে দেওয়া যাবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

রিজভী আরও জানান, আগে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।