সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই

Jul 2, 2025 - 14:51
Jul 2, 2025 - 14:51
 0  35
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই

বিনোদন ডেস্ক 

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জীনাত রেহানা আজ বুধবার (২ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে রেহানার পারিবার। ‘সাগরের তীর থেকে’ গানটি দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন তিনি। 

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীর তালিকায় নাম লেখান জীনাত। পরের বছর পথচলা শুরু করেন টেলিভিশনের শিল্পী হিসেবে। ‘সাগরের তীর থেকে’ কণ্ঠে তোলেন ১৯৬৮ সালে। বেতারে রেকর্ড করা হয়েছিল গানটি।

বেশকিছু জনপ্রিয় গান রয়েছে গায়িকার। এরমধ্যে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ উল্লেখযোগ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।