শাহরুখকন্যা সুহানা খানের অভিষেক ‘কিং’ সিনেমায় বাজেট ৪৫০ কোটি রুপি

Jul 9, 2026 - 18:42
Sep 4, 2026 - 02:26
 0  10
শাহরুখকন্যা সুহানা খানের অভিষেক ‘কিং’ সিনেমায় বাজেট ৪৫০ কোটি রুপি

প্রথমবার মেয়ে সুহানা খানকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন জায়গায় শুটিং করছেন শাহরুখ খান। বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার মাধ্যমে। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। বর্তমানে 'কিং' সিনেমার শুটিং চলছে জোরকদমে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’ সিনেমাটি।

কিং' সিনেমার আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। মেয়ে সুহানা খানের বড়পর্দায় ডেবিউ সিনেমা এটি। তাই নিজের সবটা উজাড় করে দিচ্ছেন বাবা শাহরুখ খান। জানা গেছে, গৌরী খান প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার বাজেট  ৪৫০ কোটি রুপি। সিনেমার সংগীত পরিচালনায় সচিন-জিগর। অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করবেন আন্তর্জাতিক স্টান্ট দলের সদস্যরা। 

জানা গেছে, শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত তার চেয়ে অনেক বড়মাপের সিনেমা তৈরি করা হচ্ছে। বলিউডে এমন অ্যাকশন দৃশ্য নাকি এর আগে কখনো দেখা যায়নি। 'কিং' সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এ কাজের দায়িত্ব নিয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'। এ সিনেমার মাধ্যমেই সুহানা খানকে লঞ্চ করতে চলেছেন বাদশাহ। তাই কোনো খামতি রাখতে চান না তিনি।

সূত্রের খবর, 'কিং' সিনেমাটি বাজেটের দিক থেকে 'জওয়ান'-কেও টেক্কা দেবে। কারণ প্রায় ৪৫০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে। প্রচারের খরচ ও শাহরুখ খানের পারিশ্রমিক যদিও এই ৪৫০ কোটি রুপির মধ্যে ধরা হয়নি। এটি শাহরুখের ক্যারিয়ারেও সাম্প্রতিক সময়ের নিরিখে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এর আগে 'জওয়ান' সিনেমাটি ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল। আর 'পাঠান' সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। 

সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন এর আগে ‘কিং’ নামে তা কবীর খানের পরিচালনায় হৃতিক রোশন ছিলেন মুখ্য চরিত্রে। পরে সেই সিনেমা আর হয়নি। তখন নাদিয়াদওয়ালা এর ‘রাইট’ বিক্রি করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে। এ সিনেমার পোস্টার মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। 

উল্লেখ্য যে , ‘কিং’ সিনেমায় বাদশাহ শাহরুখ খান, সুহানা খান ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ু, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, খরাজ মুখার্জি প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।