শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন
টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং এ ঘটনায় কোনো অভিযানও পরিচালনা করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনও সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনও অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনও পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি।’
তিনি আরও জানান, কতিপয় মিডিয়াতে শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।
What's Your Reaction?