ল্যাবএইডে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক)। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, হেলথকেয়ার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
-
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক)
-
পদের নাম: সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, হেলথকেয়ার
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
চাকরির ধরন: পূর্ণকালীন
-
কর্মস্থল: ঢাকা
-
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
-
হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্ট কাজে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
-
স্বাস্থ্যসেবা বা হাসপাতাল বিপণন, মেডিক্যাল ট্যুরিজম কিংবা ডায়াগনস্টিক সেবা বিপণনে অভিজ্ঞতা থাকতে হবে।
-
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাসপাতালের বিপণন কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
-
আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক তৈরি ও বজায় রাখার দক্ষতা থাকতে হবে।
-
আন্তর্জাতিক বাজারের জন্য কৌশলগত পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও পূর্বাভাস তৈরিতে দক্ষ হতে হবে।
-
দল পরিচালনা, স্বাধীনভাবে কাজ করা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষমতা থাকতে হবে।
-
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
প্রধান দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত চিকিৎসার প্রসার ঘটাতে হবে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক বাজার এবং প্রবাসী রোগীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করতে হবে।
এ ছাড়া বিদেশি হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠান, দূতাবাস, বিমা কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং রেফারাল অংশীদারদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।
What's Your Reaction?