রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল !

Jan 3, 2026 - 21:14
Sep 4, 2026 - 02:44
 0  14
রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল !

বিনোদন ডেস্ক 

জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটসভিলার ২ প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। বিপাকে জাস্টিন ডিক্রুস এবং সাক্ষী শ্রীনিবাস নামের ওই দুই প্রতিযোগী। ভিডিওটি শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন-সাক্ষী বলেন, যারাই এই ভিডিও দেখছেন তাদের সকলকে অনুরোধ করব যে এই ভিডিও দেখা থেকে দয়া করে বিরত থাকুন। এটা কোনো এমএমএস নয়। এরকম কোনো লিংকও নেই। এটা আমাদের ভ্লগের একটা অংশ। ফাঁদে পা দেবেন না।

তারা আরও বলেন, দেড় থেকে দু’লক্ষ মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। এরা কীরকম মানুষ! আমাদের অনেক ভালো ভালো ভ্লগ রয়েছে সেগুলোতে দয়া করে নজর দিন। দেখুন। সেগুলোকে ভাইরাল করুন। একটা ভুল ভিডিওকে নয়। যে ভিডিও ভাইরাল হয়েছে তা আমাদের একটি ভ্লগের অংশ। যা নিয়ে ভুলভাবে একটা খারাপ ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাই এর ওপর ভিত্তি করে সবটা বিশ্বাস করবেন না।

নেটপাড়ায় জাস্টিন-সাক্ষীর একটি এমএমএস ভিডিও ছড়িয়ে পড়েছে। যা লুফে নিয়েছেন নেটাগরিকেরা। আবার অনেকের প্রশ্ন, ভিডিওটি প্রযুক্তির সাহায্যে তৈরি নয় তো?

আলোচনা তুঙ্গে উঠলে জাস্টিন-সাক্ষী জানান, ভিডিওটি মূলত তাদের একটি ভ্লগের অংশ। এটি নিজের স্বার্থে কেউ কেটে ভুলভাবে খারপ এমএমএস ভিডিও আকারে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই বিপাকে এই দুই প্রতিযোগী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।