রিয়াদ বিমানবন্দরে তৃতীয়বার হামলা চালালো হুথিরা

Oct 9, 2026 - 09:52
 0  3
রিয়াদ বিমানবন্দরে তৃতীয়বার হামলা চালালো হুথিরা
ছবি:সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে, এই হামলায় বিমানবন্দরটিতে অন্তত একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কথা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন এই হামলা সংঘটিত হয়।

আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের গোষ্ঠী রিয়াদ বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি নজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুশায়িত এলাকার একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।