রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সুশাসন জোরদারে পিআইটি পুনর্গঠন

Oct 27, 2026 - 11:26
Oct 27, 2026 - 11:43
 0  1
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সুশাসন জোরদারে পিআইটি পুনর্গঠন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সুশাসন জোরদার করতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যানের আওতায় গঠিত প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম (পিআইটি) পুনর্গঠন করেছে অর্থ বিভাগ। রবিবার (২৫ অক্টোবর) অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর বাজেট শাখা-৩ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 
সোমবার (২৬ অক্টোবর) তা প্রকাশ করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠিত পিআইটি ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘কম্পোনেন্ট-৯: স্ট্রেনদেনিং অব স্টেট-ওউনড এন্টারপ্রাইজেস গভর্ন্যান্স’-এর কার্যক্রম বাস্তবায়নের জন্য এ টিম পুনর্গঠন করা হয়েছে।
 
পাঁচ সদস্যের পুনর্গঠিত পিআইটিতে রয়েছেন : রহিমা বেগম, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান), অর্থ বিভাগ মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত সচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুবিভাগ-১আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, যুগ্মসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-৩ অধিশাখা মোহাম্মদ হাবিব উল্লাহ, উপসচিব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধিশাখা এবং মোহাম্মদ সোহরাব হোসেন, পরিচালক, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১ অর্থ বিভাগ প্রণীত পিএফএম অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করাই এ কম্পোনেন্টের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।