রপ্তানি ও রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

May 14, 2025 - 23:31
 0  14
রপ্তানি ও রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

ন্যাশনাল ডেস্ক। বিনা
ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। 
গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার মধ্যে দিয়ে আগামী জুনে আইএমএফের ২ কিস্তি পাওয়া যাবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow