ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বাতিল

Aug 17, 2025 - 13:16
Aug 17, 2025 - 13:16
 0  30
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বাতিল

বিশ্ব ডেস্ক 

ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিদলের ভারত সফরের করার কথা ছিল, তা বাতিল করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে, তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণেই এই পদক্ষেপ।

২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার।

ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এ ছাড়া আরও কিছু কারণে দেশ দুটির মধ্যে চুক্তি হলো না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।