বিড়ালের মৃত্যুতে চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ

Sep 26, 2026 - 12:38
Sep 26, 2026 - 12:38
 0  3
বিড়ালের মৃত্যুতে চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ
ছবি :সংগৃহীত

অবহেলা ও ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা একটি পার্সিয়ান বিড়ালের মৃত্যুর অভিযোগে ঢাকার গুলশানের বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারের (বিএসিসি) মালিক ও দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর)পোষা বিড়ালটির মালিক মো. আবিবুর রহমাননের পক্ষে আইনজীবী মোহাম্মাদ জাহিদুর রহমান গত ২৪ সেপ্টেম্বর এই লিগ্যাল নোটিশ পাঠান।  অ্যাডভোকেট জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

যাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন, বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টার (বিএসিসি) এর মালিক লাবন্য, ওই প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. সোলাইমান হোসাইন ও ডা. মো. জুবায়ের।

লিগ্যাল নোটিশে ৭ দিনের মাধ্যে অবহেলা ও ভুল চিকিৎসায় পার্সিয়ান জাতের অন্ত:সত্ত্বা বিড়ালের মৃত্যুর জন্য মালিক লাবন্যকে দায়ী দুই চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। ব্যবস্থা গ্রহণ করা না হলে নোটিশ প্রেরণকারী ৩ জনের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।


নোটিশে বলা হয়, ২০২০ সালের ১ মে জন্মের পর থেকে বিড়ালটির চিকিৎসা বিএসিসিতে করানো হচ্ছিল। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিড়ালটি গর্ভবতী কি না পরীক্ষা করাতে সেখানে নেওয়া হয়। ডা. সোলাইমান হোসাইন পরীক্ষা করে বিড়ালটি অন্তঃসত্ত্বা এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান।তার মতে, বিড়ালটির গর্ভে দুই বা তার বেশি ছানা রয়েছে। পরে তিনি কিছু ওষুধও দেন।


নোটিশে আরো বলা হয়, ১৩ সেপ্টেম্বর সকালে বিড়ালটি দ্রুত শ্বাস নেওয়া, নাক দিয়ে সর্দি পড়া, চোখ ভেজা এবং খাবার ও নড়াচড়ায় অনীহার লক্ষণ দেখা দেয়। বিষয়টি জানিয়ে বিড়ালটির মালিক বিএসিসির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। সন্ধ্যায় বিড়ালের অসুস্থতার ভিডিও ও ভয়েস মেসেজ পাঠিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি।

রাত সাড়ে ৮টার দিকে ডা. জুবায়ের ভিডিও কলে বিড়ালটির অবস্থা দেখেন। নোটিশে অভিযোগ করা হয়, তিনি বিড়ালটির সন্তান হবে এবং এ জন্য পাশে কাপড় রেখে ঘর অন্ধকার করে দেওয়ার পরামর্শ দেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টা ৫৩ মিনিটে আবার ভিডিও পাঠিয়ে এবং ফোনে বিষয়টি জানানো হয়। তখন ডা. জুবায়ের বিড়ালটিকে জরুরি বিভাগে নিয়ে আসতে বলেন।

নোটিশ অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে বিএসিসিতে নেওয়ার পর কিছু সময় অপেক্ষা করানো হয়। পরে ডা. শিরোপা বিড়ালটিকে অক্সিজেন দেন এবং একটি ইনজেকশন দেওয়া হয়। এতে কিছুটা সুস্থ হয়ে দাঁড়ালেও কয়েক মিনিট পর আবার অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে বিড়ালটির মৃত্যু হয়।

নোটিশে অভিযোগ করা হয়, ইনজেকশন দেওয়ার পর পর্যবেক্ষণে না রেখে চিকিৎসা শুরু করায় বিড়ালটির মৃত্যু হয়েছে।

এ বিষেয়ে আইনজীবী মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, ‘সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিলে নোটিশ পাওয়া তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।