বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন আবদুর রহমান খান

Jul 8, 2026 - 19:13
Jul 9, 2026 - 06:24
 0  10
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বাংলাদেশ থেকে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পর বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবদুর রহমান খানের নিয়োগসংক্রান্ত ফাইল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই তার নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। তার স্থলাভিষিক্ত হয়েই আবদুর রহমান খান এ দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন এবং প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অংশ নেন। ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প অনুমোদন, আর্থিক কার্যক্রম এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে এ পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন । এ ছাড়া পরিচালনা পর্ষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে থাকেন। আবদুর রহমান খানের নিয়োগ কার্যকর হলে তিনি বিশ্বব্যাংকের এসব গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।