বিশ্ববাজারে একদিনে ১ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Sep 12, 2026 - 19:26
Sep 12, 2026 - 19:27
 0  9
বিশ্ববাজারে একদিনে ১ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার দিনের শুরুতেও স্বর্ণের দাম নিম্নমুখী থাকলেও লেনদেনের শেষে স্বর্ণের দাম বাড়তে থাকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৩ দশমিক ০১ ডলারে দাঁড়ায়। তবে পুরো সপ্তাহের হিসাবে মূল্যবান ধাতুটির দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়ং বলেন, ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের পর আগামী সপ্তাহে ফেডের সুদহার বাড়ানোর প্রত্যাশা আরও শক্তিশালী হয়েছে। বাজারে এরই মধ্যে সুদহার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ হিসাবে ধরা হয়েছিল। ফলে স্বর্ণের দামে ওঠানামা তুলনামূলক কম দেখা গেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের বর্তমান মূল্যগত আচরণ ইঙ্গিত দিচ্ছে যে, স্বর্ণের দামে স্বল্পমেয়াদি একটি ভিত্তি তৈরি হচ্ছে।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৪০৮ দশমিক ৯০ ডলার।

মার্কিন মূল্যস্ফীতির তথ্য এবং ফেডের সম্ভাব্য সুদহার সিদ্ধান্ত এখন স্বর্ণের বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণত সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। তবে সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের দামে পুনরুদ্ধারের প্রবণতাও দেখা যাচ্ছে।

সূত্র: রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।