বিএমইউ প্যাথলজি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Oct 19, 2026 - 17:14
Oct 19, 2026 - 17:14
 0  0
বিএমইউ প্যাথলজি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্যাথলজি বিষয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)।

 আজ সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞরা।

সেমিনারে বক্তারা বলেন, সঠিক ও আধুনিক চিকিৎসাসেবার প্রথম ও প্রধান ভিত্তি হলো নিখুঁত রোগ নির্ণয়। আর এই নির্ভুল রোগ নির্ণয়ে প্যাথলজি বিভাগের ভূমিকা অপরিসীম। প্যাথলজির উন্নত প্রযুক্তি, বিশ্বমানের ল্যাবরেটরি সেবা এবং আধুনিক গবেষণা কেবল রোগ নিরাময়েই নয়, বরং জটিল সব রোগ প্রতিরোধেও নতুন দিগন্ত উন্মোচন করছে।

তারা বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে উচ্চতর শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং আধুনিক চিকিৎসাসেবায় এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। প্যাথলজি বিভাগের শিক্ষক, চিকিৎসাবিজ্ঞানী ও রেসিডেন্টদের বিশ্বমানের গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে, যেন আমাদের অর্জিত জ্ঞান সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কাজে আসে।

তারা আরও বলেন, গবেষণানির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্যাথলজি বিভাগ কেন্দ্রীয় চালিকাশক্তি হিসেবে কাজ করে। প্যাথলজিক্যাল গবেষণার প্রসার ছাড়া জটিল রোগের নতুন কোনো চিকিৎসা বা ওষুধ উদ্ভাবন সম্ভব নয়। বিএমইউতে মানসম্পন্ন গবেষণার পরিবেশ আরও সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অর্থায়নে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ইব্রাহীম সিদ্দিকী, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, প্যাথলজি বিভাগের অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. জিল্লুর রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মান্নান, গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, প্রস্থডন্টিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, শিশু দন্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু হেনা মোহাম্মদ জাকির হোসেন সিকদার, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এ এস এম সহিদুল হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এসএম ইউনুস আলী, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সভাপতি ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. আফজালুন নেছা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুরশেদ (মামুন)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

গবেষণা Vision: বাংলা ভাষায় গবেষণা, ডেটা জার্নালিজম, জননীতি বিশ্লেষণ এবং জনবুদ্ধিমত্তা (Public Intelligence)-এর সবচেয়ে নির্ভরযোগ্য Media-Based Think Tank হওয়া; যা সরকার, গবেষক, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের জন্য একটি শীর্ষস্থানীয় জ্ঞানভান্ডার ও নীতিগত রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: গবেষণা, ডেটা, জরিপ, নীতি বিশ্লেষণ, প্রমাণভিত্তিক সাংবাদিকতা এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য জ্ঞান উৎপাদন করা; যাতে জটিল জাতীয় ও বৈশ্বিক বিষয়গুলোকে গভীরভাবে বোঝা যায় এবং তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।