বাবার সমাধির সামনে অশ্রুসিক্ত চোখে তারেক রহমান

Dec 27, 2025 - 00:35
 0  21
বাবার সমাধির সামনে অশ্রুসিক্ত চোখে তারেক রহমান

বিনা ডেস্ক 

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; অশ্রুসিক্ত চোখে বাবার জন্য মোনাজাত করেন তিনি। লন্ডনে দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন।

প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।একান্তে বাবার কবরে কিছুক্ষন থাকেন। কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা  ও দরুদ পাঠ করেন। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন, এ সময় তাঁকে চোখে অশ্রু চলে আসে। মোনাজাতের সময়ে আবেগপ্রবণ হতে দেখা যায় এবং মোনাজাত শেষে রুমাল দিয়ে নিজের চোখ মুুছতে দেখা যায়। এই সময়ে বিএনপি মিডিয়া সেলের কর্মকর্তা ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন পাশে ছিলেন।   ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তখন তারেক রহমানের বয়স ১৬ বছর। আওয়ামী লীগের শাসনামলে ২০১৫ সালে নির্বাসনে থাকাকালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও হারান তারেক রহমান। মায়ের পাশাপাশি তারা দুই ভাই ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন, ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তারেক রহমান যুক্তরাজ্য এবং আরাফাত রহমান মালয়েশিয়ায় গিয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow