বরখাস্ত নয় ধর্মেন্দ্র প্রধানকে পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে, রাহুল গান্ধী

Jul 25, 2026 - 18:47
Jul 25, 2026 - 18:48
 0  7
বরখাস্ত নয় ধর্মেন্দ্র প্রধানকে পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে, রাহুল গান্ধী

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদচ্যুত না করে কেবল অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়ার কথা সরকার বিবেচনা করছে বলে দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। খবর ইন্ডিয়া টুডে’র।

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যেই এই দাবি তুলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শিক্ষামন্ত্রীকে স্রেফ এদিক-ওদিক সরিয়ে নেওয়া ভারতের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। তাকে পদ থেকে সম্পূর্ণ বরখাস্ত করতে হবে।


রাহুল গান্ধী বলেন, দিল্লির ১০ জনপথে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রধান দাবি হলো এই দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা। গত সোমবার (২০ জুলাই) সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশি লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষী পুলিশকর্মীদের কঠোর শাস্তির দাবি জানান। 

পাশাপাশি , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মধ্যরাতের বার্তার সমালোচনা করে তিনি বলেন যে এটি পরামর্শ নেওয়ার সময় নয়, শিক্ষার্থীদের দাবি একটাই আর তা হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফার বৈঠকের ঠিক আগে রাহুল গান্ধীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।