প্রিয়তমা'র পর আবারও একসঙ্গে শাকিব-ইধিকা?

Jul 6, 2026 - 19:02
Sep 4, 2026 - 02:29
 0  11
প্রিয়তমা'র পর আবারও একসঙ্গে শাকিব-ইধিকা?

শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ‘বরবাদ’-এর সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি।


আর সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—শাকিব খানের বিপরীতে আবারও কি দেখা যাবে ইধিকা পালকে?
‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে তাঁর  অনস্ক্রিন রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এরপর প্রায় দুই বছর পর ‘বরবাদ’-এ আবারও একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সেই সিনেমাতেও তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হয় এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।


সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও দর্শকদের একটি বড় অংশ এখনও ইধিকাকেই তাঁর সঙ্গে সবচেয়ে মানানসই জুটিগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত আবারও শাকিব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

দর্শকদের কৌতূহল আরো বেড়েছে শাকিব খানের দেওয়া একটি পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছিলেন, ‘বরবাদ টিম ফিরছে’।


এর পর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি, পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান ফিরছেন যখন, তখন কি সেই টিমের অংশ হিসেবে ফিরবেন ইধিকা পালও?
দ্বিধা' নিয়ে আসছেন শাকিব-ইধিকা

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচনও এখনো চূড়ান্ত হয়নি।

 তিনি বলেন, ‘এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। যেহেতু এখনও স্ক্রিপ্টিং শেষ হয়নি তাই নায়িকার বিষয়টা এখনই বলা যাচ্ছে না।’

ইধিকা পাল আবারও এই সিনেমায় থাকছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহরীন সুমি বলেন, ‘আমাদের শর্ট লিস্টে তিন-চারজন নায়িকা রয়েছেন, যাদের কথা আমরা ভাবছি।


স্ক্রিপ্টিং শেষ হলে হয়তো চরিত্র অনুযায়ী আমরা তাদের সঙ্গে কথা বলব। তবে হ্যাঁ, সেই শর্টলিস্টে ইধিকা পাল আছেন, এতটুকু বলতে পারি। তবে নায়িকা চূড়ান্ত হবার খবরটি আশা করি আগস্টের শেষ দিকে দিতে পারব।’
পাইরেসির কবলে শাকিবের 'বরবাদ', আইনের দ্বারস্থ প্রযোজক

প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। 

থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।