পুরুষরাও চেহারা বদলান , শুধু দোষ হয় নারীদের : কাজল

Jul 27, 2025 - 10:55
Sep 4, 2026 - 02:37
 0  23
পুরুষরাও চেহারা বদলান , শুধু দোষ হয় নারীদের : কাজল

বিনোদন ডেস্ক 

বলিউডে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় ছবি ‘সারজামিন’। এই ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল। ছবিটিতে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও আছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানে তাকে প্রশ্ন করা হয় সাম্প্রতিককালে তারকাদের চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে। আর সেগুলো নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই জবাব দেন কাজল। 

বলিউড অভিনেত্রী কাজল বলেন, ‘আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা এমন কোনো বড় বিষয় নয় বলেই আমার মনে হয়।’ 

কাজল বলেন, ‘তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু নারীরাই নন, পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে নিজের চেহারা বদলান অনেক সময়। তবে তা সেভাবে আলোচনায় আনা হয় না দোষ খোঁজা হয় না। তারকা হোন বা আমজনতা এটা একেবারেই তাদের নিজস্ব পছন্দ। এটা খুব সাধারণ একটা বিষয়। এটা নিয়ে কটাক্ষ বা কোনো নেতিবাচক আলোচনা হওয়া অর্থহীন।’ 

অন্যদিকে বার্ধক্য নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই। এবং, এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছে তারা যে জীবনটাকে আরও বেশিদিন দেখতে পেলেন না। বয়স হওয়াটা উপভোগ করতে পারলেন না এটা আমাকে কষ্টই দেয়। তাই আমার মনে হয় বয়স বাড়াটা এমন কোনো ভয়ানক বিষয় নয়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।