নতুন যাত্রায় দোয়া চেয়েছেন অভিনয়শিল্পী মিথিলা

Oct 2, 2026 - 12:18
 0  2
নতুন যাত্রায় দোয়া চেয়েছেন অভিনয়শিল্পী মিথিলা
দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিনোদন জগতের বাইরেও তিনি একজন প্রতিষ্ঠিত উন্নয়নকর্মী। দীর্ঘ দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। ফেসবুকে দীর্ঘ পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন মিথিলা।
 
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
 
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন তিনি।
 
দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, তার পেশাগত যাত্রায় প্রতিষ্ঠানটির অবদান অনেক। দুই দশকের অভিজ্ঞতার মধ্যে ১৫ বছরই ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন তিনি।
 
নতুন কর্মক্ষেত্রে বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে নতুনভাবে কাজ করতে চান মিথিলা। নতুন এই যাত্রায় সবার দোয়া চেয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।