নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ

Sep 28, 2026 - 15:41
 0  3
নওগাঁয় দুইদিন ধরে বাস চলাচল বন্ধ
ছবি :সংগৃহীত

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্তঃজেলা, দূরপাল্লা এবং অভ্যন্তরীন সব রুটেই যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। 


শ্রমিকরা জানান, সম্প্রতি জেলার পত্নীতলায় তুচ্ছ ঘটনায় সিএনজি শ্রমিকরা এক বাস চালকসহ মোটর শ্রমিকের দুই সদস্যকে মারধোর করে। এ ঘটনার কোন প্রতিকার না পেয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। 


এদিকে, সংকট সমাধানে রোববার স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে দু'পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসে কোন সমাধান আসেনি। তবে, আজ আবারও সমঝোতায় বসার কথা রয়েছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।