জেমিনি লাইভ আসছে জিমেইলে, যে সুবিধা পাওয়া যাবে

Jul 8, 2026 - 18:47
Jul 9, 2026 - 06:24
 0  14
জেমিনি লাইভ আসছে জিমেইলে, যে সুবিধা পাওয়া যাবে

ইনবক্সে জমে থাকা অসংখ্য ই–মেইলের মধ্যে প্রয়োজনীয় বার্তা খুঁজতে নির্দিষ্ট শব্দ, প্রেরকের নাম বা বিষয় লিখে খোঁজার প্রয়োজন হতো।  ‘জেমিনি লাইভ’ নামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধার মাধ্যমে সেই অভিজ্ঞতায় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইলেই স্বাভাবিক ভাষায় কথা বলে প্রয়োজনীয় ই–মেইল বা তথ্য খুঁজে বের করতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসে ফিচারটি পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হচ্ছে।


চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক আই/ও ডেভেলপার সম্মেলনে জিমেইলের জন্য জেমিনি লাইভ তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে জিমেইলে ই–মেইল সংরক্ষণ ছাড়াও কথোপকথনের মাধ্যমে তথ্য খুঁজে দেওয়ার সহকারী হিসেবে কাজ করবে। ফলে ইনবক্সে হাজারো ই–মেইল থাকলেও নির্দিষ্ট শব্দ, প্রেরকের নাম বা বিষয় লিখে খোঁজার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

জেমিনি লাইভে দুটি আলাদা সুবিধা থাকবে। এর একটি হলো কণ্ঠনির্ভর ‘জিমেইল লাইভ’, যেখানে ব্যবহারকারীরা কথা বলেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। অন্যটি ‘আস্ক জিমেইল’, যেখানে স্বাভাবিক ভাষায় লিখে প্রশ্ন করা যাবে। জেমিনি সেই প্রশ্ন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ই–মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে। জেমিনি লাইভ চালু হলে জিমেইলের সার্চ বক্স থেকেই এটি ব্যবহার করা যাবে। সার্চ বক্সে ট্যাপ করলে ‘আস্ক জিমেইল’ চালু হবে। আর সার্চ বক্সে থাকা জেমিনি লাইভ আইকনে ট্যাপ করলে কণ্ঠনির্ভর সুবিধাটি চালু হবে।

ব্যবহারকারীরা জিমেইল লাইভে প্রবেশ করলে জেমিনি লাইভের মতো একটি পরিচিত ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে থাকবে কিছু নমুনা প্রশ্ন। ব্যবহারকারী স্বাভাবিক ভাষায় প্রশ্ন করলেই জেমিনি সংশ্লিষ্ট ই–মেইল বিশ্লেষণ করে লিখিত ও কণ্ঠ উভয় মাধ্যমেই উত্তর জানাবে। একই সঙ্গে তথ্যের উৎস হিসেবে সংশ্লিষ্ট ই–মেইলও দেখিয়ে দেবে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে গুগল এআই প্রো ও গুগল এআই আলট্রা গ্রাহকদের জন্য জিমেইল লাইভ উন্মুক্ত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।