জাল টাকায় সোনা কিনতে গিয়ে আটক রুবেল রিমান্ড শেষে কারাগারে

Aug 9, 2026 - 23:58
 0  10
জাল টাকায় সোনা কিনতে গিয়ে আটক রুবেল রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে সোনার অলংকার কেনার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার রুবেল আহম্মেদ ফকিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৯ আগস্ট) দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শ মো. জুম্মান খান।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৬ আগস্ট বনানী সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরদিন ৭ অগাস্ট আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সে ভাগ্নির বিয়ের জন্য প্রায় ২০-২১ ভরি সোনার অলঙ্কার কেনার কথা বলে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট দিয়ে মূল্য পরিশোধের চেষ্টা করেন রুবেল ও তার সহযোগী। কর্মচারীদের সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় রুবেলকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যান।


ঘটনাস্থল থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও একটি ট্রলিব্যাগ জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ম্যানেজার শহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার আসামিসহ দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলাটি করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।