জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি

Jul 18, 2026 - 19:36
Jul 18, 2026 - 19:37
 0  9
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় যুদ্ধবিমান রাখার সুরক্ষিত আশ্রয়স্থল (ফাইটার জেট শেল্টার) এবং বিমান পার্কিং এলাকা লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, এ হামলায় অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আইআরজিসির এ দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই বিবৃতিতে আইআরজিসি জর্ডানের সামরিক বাহিনীর প্রতি মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তারা মার্কিন সেনাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।